শাহরাস্তিতে আলিম শিক্ষার্থী বহিষ্কার

মোঃ জামাল হোসেন, স্টাফ রিপোর্টার, শাহরাস্তি :
চাঁদপুরের শাহরাস্তিতে আলিম পরীক্ষায় নকলের  দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।  এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিনে শাহরাস্তি ভোলদীঘি কামিল মাদ্রাসা কেন্দ্রে ওই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।
ভোলদীঘি কামিল মাদরাসার শিক্ষার্থী সাধারণ গ্রুপের মোঃ জাবের হোসেন সাব্বির কুরআন মজিদ পরীক্ষায় কৌশলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করে। পরীক্ষা চলাকালীন সময়ে সহপাঠীদের উত্তরপত্রের ছবি তুলে নিজের খাতায় লেখা অবস্থায় পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী তাকে নকল করার অপরাধে বহিষ্কার করেন।
এসময় উপস্থিত ছিলেন, ভিজিল্যান্স টিমের সদস্য সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) রিজওয়ান সাঈদ জিকু।
প্রথমদিনে এইচএসসি পরীক্ষার্থী ১১ জন ও আলিম পরীক্ষার্থী ১২জন ছিল। এবারে এইচএসসি পরীক্ষায় শাহরাস্তি উপজেলা থেকে ১৩০৪ জন ও আলিম পরীক্ষায় ২৪১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।