স্টাফ রিপোর্টার:
চাঁদপুরে জাপানি ভাষা শিক্ষা ও জাপানে উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গড়ার প্রত্যাশী তরুণদের নিয়ে কাজ করা ‘আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার’ সফলতার সঙ্গে দুই বছর পূর্ণ করে তৃতীয় বছরে পদার্পণ করেছে। দুই বছরের পথচলায় প্রতিষ্ঠানটির ১৯ জন শিক্ষার্থী সফলভাবে জাপানের ভিসা অর্জন করেছেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনের লক্ষ্যে চাঁদপুরের শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় প্রস্তুতি দিয়ে আসছে আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির আরও ৬ জন শিক্ষার্থী আগামী অক্টোবর মাসে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার প্রত্যাশায় জাপানের উদ্দেশ্যে রওনা হবেন।
প্রতিষ্ঠানটির দুই বছর পূর্তি ও শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। চাঁদপুরের শিক্ষার্থীদের জাপানে পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরিতে প্রতিষ্ঠানটির এই অগ্রযাত্রাকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আওয়াজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO), জাপান প্রবাসী ইঞ্জিনিয়ার আবু নোমান তালুকদার বলেন, “সঠিক দিকনির্দেশনা এবং মানসম্মত শিক্ষার মাধ্যমে চাঁদপুরের তরুণদের জাপানে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার স্বপ্নপূরণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের এই সাফল্য আমাদের পথচলাকে আরও অনুপ্রাণিত করে।”
তিনি আরও বলেন, “দুই বছরে ১৯ শিক্ষার্থীর জাপানের ভিসা অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আগামী দিনগুলোতে আরও বেশি শিক্ষার্থীকে সঠিকভাবে প্রস্তুত করে জাপানে উচ্চশিক্ষা ও কর্মজীবনের সুযোগ তৈরিতে কাজ করতে চাই।”
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনেও চাঁদপুরের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা অব্যাহত থাকবে।


