স্টাফ রিপোর্টার:
শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগের পরিচালক মনোয়ারা বেগম। সোমবার (৩১ আগস্ট) সকালে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম, নাগরিক সেবা প্রদান, দাপ্তরিক নথিপত্র এবং চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরিচালক ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি সেবা দ্রুত ও সহজভাবে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পরিষদের সেবার মান উন্নয়নে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে তিনি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং জনসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ কবির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মনিরা খাতুন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হানিফ মিয়াসহ সকল ইউপি সদস্য, সংরক্ষিত সদস্য ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে চেয়ারম্যান জহিরুল ইসলাম ও প্যানেল চেয়ারম্যানসহ অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।


