শাহরাস্তি পৌরসভার প্রায় ৬৪ কোটি টাকার বাজেট

শাহরাস্তি প্রতিনিধি :
শাহরাস্তি পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের  ৬৩কোটি ৬৭ লাখ  ২২ হাজার ৮শ ২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার দুপুরে শাহরাস্তি পৌরসভার  মেয়রের কার্যালয়ে মেয়র  আলহাজ্ব  আব্দুল লতিফ এ বাজেট ঘোষণা করেন।
তিনি বাজেট বক্তব্য বলেন, এবারের বাজেট পৌরবাসীর ওপর নতুন  করারোপ না করে  নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষে এ বাজেট ঘোষণা করা হয়। তিনি উন্নয়ন  কাজ তরান্বিত করতে সকলের  সহযোগিতা কামনা করেন। এবারের ২০২৪-২৫ অর্থবছরের  যে বাজেট ঘোষণা করা হয়েছে। যার মধ্যে সর্বমোট রাজস্ব আয়  আয় ধরা হয়েছে ৬৩ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৮ শ’ ২৪ টাকা, একই সঙ্গে ব্যয় ৬৩ কোটি ৫২ লাখ ৩৬ হাজার টাকা এতে উদ্বৃত্ত বাজেট ১৪ লাখ ৮৬ হাজার৮ শ’ ২৪ টাকা ধরা হয়েছে।
ছাড়া  অবকাঠামো, রাস্তাঘাট,  ড্রেনেজ ব্যবস্থা, ব্রিজ, জলাবদ্ধতা, বিশুদ্ধ সুপ্রিয় পানি, বিদ্যুৎ সঞ্চালন লাইন,  বিষয়ে গুরুত্ব আরোপ বাজেটে  করেন।  চিকুনগুনিয়া,  ডেঙ্গুর মত মহামারীর, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, ম্যালেরিয়া সংক্রমণ দমনে বাজেটে বরাদ্দ রাখার সুপারিশ করা হয়েছে।
এবারের বাজেটে রাজস্ব আয় ১১ কোটি  ২ লক্ষ  ১৪ হাজার ৩শ’ ৩৭ টাকা এবং রাজস্ব ব্যয়ের খাত ১০ কোটি ৯৫ লক্ষ ৯০ হাজার টাকা।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন  শাহরাস্তি পৌরসভার সচিব তোফায়েল আহমেদ শেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  প্যানেল মেয়র মোঃ শাহাবুদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী  মো. হাসানুজ্জামান, পৌরসভার প্রধান সহকারী মো. নজরুল ইসলাম, হিসাব শাখা প্রদান বাবু মানিক লাল ঘোষ।
কাউন্সিলর আব্দুল কুদ্দুস, মোহাম্মদ মিজানুর রহমান, তুষার চৌধুরী রাসেল, বাবু প্রহল্লাদ দে, আবুল কাশেম, আজাদ হোসেন, শাহনেওয়াজ, মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ জয়নাল আবেদিন,মিজানুর রহমান মোল্লা,সংরক্ষিত মহিলা কাউন্সিলর  রাবেয়া আক্তার, রাবেয়া বসরী বকুল, জাহানারা আক্তার পুতুল, শাহানা সুলতানা পান্না  প্রমুখ।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, পৌরসভার বিশিষ্ট নাগরিক, অএ কার্যালয়ের  কর্মকর্তা উপস্থিত ছিলেন।