শাহরাস্তি প্রতিনিধি :
শাহরাস্তির জনপ্রিয় শিক্ষক দম্পতির অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে রসায়ন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো.আবুল কালাম ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মনোয়ারা খানমকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।
এদিন দুপুরে কলেজ মিলনায়তনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মো.মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও শিক্ষার্থী উসায়মা ইসলাম চারু এবং পূজা রাণী ঘোষের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষার্থীদের পক্ষে ইসরাত জাহান নিশি, জাহিদ হাসান সবুজ, মেহেরাজ হোসেন, আর রাফি ও মো. মহিবুল্লাহ পাটোয়ারী, শিক্ষকদের পক্ষে সহকারী অধ্যাপক নূরুল হক, মো.শাহজামাল, মো.মোয়াজ্জেম হোসেন, কৃষ্ণ চন্দ্র দাস, ওয়ালিউর রহমান মোল্লা, প্রভাষক ওমর ফারুক ও প্রদর্শক মো.আশিকুর রহমান। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন কলেজের শিক্ষক, কর্মচারী ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।


