শাহরাস্তিতে ভেজাল খাদ্য উৎপাদন; ৫৫ হাজার টাকা দণ্ড

জামাল হোসেন, স্টাফ রিপোর্টার, শাহরাস্তি :
চাঁদপুরের শাহরাস্তিতে ভেজাল খাদ্য উৎপাদনে তামিম এ্যানি টাইম, হাজী, মিতালী বেকারীকে ৫৫ হাজার টাকা  অর্থদণ্ড প্রদান করা হয়েছে।  উপজেলা প্রশাসনের অভিযানে  পৌরসভার কালিয়াপাড়া ও হোসেনপুর বাজারে  ভ্রাম্যমান  আদালতের মাধ্যমে এ  অভিযান পরিচালনা করা হয়।
রোববার ওই অভিযানে  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭/৪৩ ধারা লঙ্গনের দায়ে  ৩ টি বেকারি  মালিককে যথাক্রমে  ৪০, ১০,৫ সর্বমোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
একই সঙ্গে জব্দকৃত ভেজাল বেকারির উৎপাদিত খাদ্য সামগ্রী সকলের উপস্থিতিতে ধ্বংস করা হয়। অভিযুক্ত কালিয়াপাড়া বাজারের  তামিম এ্যানি টাইম ফুড প্রোডাক্ট  মোঃ আবু ইউসুফ (৩৫) বেকারি মালিককে ৪০ হাজার এবং ৩০ দিনের মধ্যে কারখানার সার্বিক পরিস্থিতি উন্নতিকরণে অঙ্গীকারনামা প্রদান করেন। ওই বাজারের হাজী বেকারীর  মোঃ- শারফিন মিয়া (৩৫) ম্যানেজারকে ১০ হাজার টাকা পরবর্তীতে হোসেনপুর বাজারের
 মিতালি কনফেকশনারির মো.জহির উদ্দিন(৩৪) মালিককে ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযুক্ত বেকারি ও প্রতিষ্ঠানগুলোকে এই দন্ড প্রদান করেন, উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটো ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরীর।  এসময় শাহরাস্তি থানার এস আই রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্স উপজেলা প্রশাসন সহযোগিতা করেন।