কাদলা আল হেরা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার:

চাঁদপুরের কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের কাদলা পূর্বপাড়া ঈদগাহ ময়দান সংলগ্ন কাদলা আল হেরা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। ২০২৪ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি অল্প সময়ের মধ্যেই শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে সুনাম অর্জন করেছে। বর্তমানে এখানে আদর্শ নূরানী, বিশুদ্ধ নাজেরা, মক্তব বিভাগ এবং প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পাঠদান করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি,বিশিষ্ট সমাজসেবক ও ৮নং কাদলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আবু নাছের মিয়াজী। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. জামাল হোসেন।

অনুষ্ঠানের সার্বিক তদারকি ও সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক ও দলিল লেখক মো. ফরহাদ হোসেন মিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির মিয়াজী, দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, মতলব ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মুফতি মহিউদ্দিন সালেহী, প্রধান শিক্ষক মো. জামাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মো. শাহাদাত হোসেন মিয়াজী, সমাজসেবক মো. হানিফ মিয়াজী ও সমাজসেবক মো. শাহাদাত হোসাইন খান।

এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার অভিভাবক সদস্য মো. আনিছুর রহমান, শিক্ষক হাফেজ মাওলানা ছফি উল্যাহ, সমাজসেবক মো. আবুল হোসেন খান, মাদ্রাসার অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ সময় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা।