স্টাফ রিপোর্টার:
‘মাদক কে না বলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নে মাদকবিরোধী আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ।
লক্ষ্মীপুর ইউনিয়নের বিট পুলিশিং এর দায়িত্বরত এসআই আঃ রশিদ এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল ইসলাম পাটওয়ারীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু ভূঁইয়া, সদর মডেল থানার সেকেন্ড অফিসার ফেরদৌস। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন আহমেদ ভূঁঞা, আঃ মান্নান খান, সাধারণ সম্পাদক শহীদ বেপারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গফুর বেপারী, মোঃ নাছির আহমেদ খান, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধা, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা, ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সলেমান খান সুমন।
সভায় উপস্থিত বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সম্বন্ধিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীম, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিক মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিক ভূঁইয়া, তৈয়ব খান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মামুন ঢালী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন বেপারী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাসেম শেখ, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম বেপারী, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিজি, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ জাহান খান, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আদর, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম মিয়াজী, সদস্য সচিব শামিম আহমেদ রাঢ়ী, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তানভীর রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ ওবায়েদ ভূঁঞা সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


