স্টাফ রিপোর্টার:
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সাথে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদের ই-সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন, সদ্য বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহজালাল, সদস্য উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান শামীম ও সদস্য উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত ব্যবসায়ী নেতারা।
এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন ফারুক, সহ-সভাপতি ওমর ফারুক সর্দার, সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল আলম খোকন, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ সিদ্দিকী, কোষাধ্যক্ষ মহসীন মিয়াজী, দপ্তর সম্পাদক হাবীব উল্লাহ, প্রচার সম্পাদক আরমান তালুকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সজীব, শিল্প সম্পাদক মোঃ তানভীর হোসেন, বাণিজ্য সম্পাদক মোঃ আশ্রাফ আলীসহ বাজারের বিভিন্ন ওয়ার্ড কমিশনারগণ। সভায় দায়িত্ব হস্থান্তর ও শপথের সময় সূচি নিয়ে আলোচনা হয়।


