ফরিদগঞ্জে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি

স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জ উপজেলায় মহিলা দলের উদ্যোগে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক নেতা নাছির উদ্দিন পাটওয়ারী, পৌর বিএনপির নেতা টুটুল পাটওয়ারী, মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, পারুল বেগম, শারমিন করিম প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা গেইট থেকে র‌্যালি বের করে থানা চত্বরে গিয়ে সমাপ্ত হয়।