চাঁদপুর জেলা শীল সমিতির আয়োজনে বিশ্বকর্মা পূজা সম্পন্ন

স্টাফ রিপোর্টার

হিন্দু সম্প্রদায়ের আরেক ধর্মীয় উৎসব হলো বিশ্বকর্মা পূজা। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা শীল সমিতির উদ্যোগে বিশ্বকর্মা পূজা আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে । প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর শহরের শ্রী শ্রী কালী বাড়ি মন্দিরে বিশ্বকর্মা পূজার করা হয়েছে।

চাঁদপুর জেলা শীল সমিতির সভাপতি চন্দন কুমার শীল ও সাধারণ সম্পাদক শ্যামল মজুমদার জানান প্রতি বছরের ন্যায় এ বছরও চাঁদপুর জেলা সমিতি বিশ্বকর্মা পূজা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। ওই দিন সকাল সাড়ে দশটায় জল ভরার মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১১ টায় বিশ্বকর্মা পূজার কার্যক্রম শুরু করা হয় । পূজা শেষে সকল ভক্তদের পুষ্পাঞ্জলী ও যজ্ঞের ফুটা দেয়া হয়।

পূজা শেষে দুপুর আড়াইটায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় । চাঁদপুর জেলা শীল সমিতির বিশ্বকর্মা পূজায় সার্বিক ভাবে সহযোগিতা করেন কোষাধ্যক্ষ সুমন চন্দ্র শীল, সহ কোষাধ্যক্ষ রনজিৎ চন্দ্র সরকার। বিশ্বকর্মা পূজাটি পরিচালনায় ছিলেন বিশ্বকর্মা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক প্রকাশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অর্জুন চন্দ্র শীল, উপদেষ্টা সমর চন্দ্র সরকার, প্রচার সম্পাদক সুকমল দাস, সিনিয়র সদস্য রিপন চন্দ্র সরকার ও সদস্য জয় সাহা।

সকাল থেকেই জেলা শীল সমিতির সদস্য ও তাদের পরিবারের নারী পুরুষ ভক্তরা শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে সমবেত হতে থাকে। দিন ভর ধর্মীয় সকল আচার অনুষ্ঠানে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করে।