স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন শাখার ৭১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির এবং সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবাগত কমিটিতে সৈয়দ শরীফ আহমেদকে আহ্বায়ক এবং বেলায়েত হোসেন বাবলু চৌধুরীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত করা হয়েছে। এছাড়া মোঃ আক্তার হোসেন মজুমদারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, মোশাররফ হোসেন মানিক, মোঃ তুহিন চৌধুরী, মোখলেছুর রহমান, সাইফুল ইসলাম টিপু, বিল্লাল হোসেন স্বপন, মোঃ আনোয়ার হোসেন মিয়াজী, শফিকুর রহমান মিয়াজী ও মোঃ মেহেদী হাসান মেম্বার।
এছাড়াও এম.এ রহিম পাটওয়ারী, আওলাদ হোসেন নবী, সাবির আহমেদ রতন ভূঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দকে নতুন কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
দলীয় কোন্দলমুক্ত করে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতেই এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


