স্টাফ রিপোর্টার
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সাথে হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা ই-সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল ও সঞ্চালনা করেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু।
সভায় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম লিটন, সদস্য সচিব, সদস্য গাজী সালাউদ্দিন, কাজী হারুন। আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ মেহেদী হাছান সর্দার, সাইফুল ইসলাম সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর আলম, অর্থ সম্পাদক মোঃ হাবীব উল্যাহ, প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন দাস, খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, রেজাউল করিম নয়ন ও সদস্য মেহেদী হাছান রিমেল।


