ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়ন ওলামা দলের আয়োজনে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিকালে লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু ভুইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন মৃধা।

লক্ষ্মীপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি আনেয়ার হেসেন বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা খাজা আমাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদ বেপারী, সদর উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা সরোয়ার হোসেন। এসময় ১০ নং লক্ষীপুর ইউনিয়ন ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে বাস্তবায়ন করতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য পেশ করেন।