স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি, শিক্ষানবিশ আইনজীবী ও সাংবাদিক মনির হোসেন (এলএলবি)-এর সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপার মুফতি মাওলানা আখতার হোসাইন সাদেকীর পরিচালনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরীক্ষার্থীদে ভালোভাবে লেখাপড়া করে পরীক্ষায় কৃতিত্ব অর্জনের জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ দেন সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম কেন্দ্রীয় কমিটির সদস্য, সৌদি আরব দাম্মাম প্রদেশ বিএনপির সভাপতি ও শিল্পপতি আলহাজ্ব ফারুক মোল্লা রিপন।
প্রধান বক্তার বক্তব্য দেন মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সভাপতি ডা. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরীসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সৌদি আরব দাম্মাম প্রদেশ বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট দ্বীনি শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল লতিফ মিজি, ইউপি চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খান, মাওলানা পীরজাদা জাহিদুল ইসলাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আব্দুর রশিদ মেম্বার, অভিভাবক সদস্য জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, হাবিবুর রহমান সোহাগ ও কবির মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন মফিজুল ইসলাম চৌধুরী সাগর, উপজেলা বিএনপি নেতা মনির পাটোয়ারী, বিএনপি নেতা মোহাম্মদ আলী মোল্লা, জামাল হোসেন বেপারী, শরীফ মজুমদার, আবুল কালাম, রফিকুল ইসলাম হাজী, সেলিম হাজী, যুবদল নেতা এমরান হোসেন, অনিক হাসান মাসুম, আরিফ হোসেন শুক্কুর ও বিল্লাল হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সুবিদপুর ওল্ড স্কীম দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি ও প্রধান অতিথি আলহাজ্ব ফারুক মোল্লা রিপনকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। তিনি অতীতে ব্যক্তিগত তহবিল থেকে মাদ্রাসার একটি ভবন নির্মাণ করে শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করে দিয়েছিলেন। এ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানের সভাপতি সাংবাদিক মনির হোসেন (এলএলবি) তার হাতে সংবর্ধনা ও সম্মাননা স্মারক তুলে দেন।
একই অনুষ্ঠানে প্রধান বক্তা ডা. আবুল কালাম আজাদ ও বিশেষ অতিথি আলহাজ্ব আব্দুল লতিফ মিজিকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে প্রতিষ্ঠানের সভাপতি সাংবাদিক মনির হোসেন (এলএলবি)-কেও সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


