স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ জুয়েল খন্দকার নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল খন্দকার হাজীগঞ্জ উপজেলার লাওকোরা এলাকার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে জুয়েল খন্দকারকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


