ফরিদগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার

ফরিদগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে একশ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব সানকিসাইর গ্রামের মৃত নোমান হোসেনের ছেলে মোঃ সালমান হোসেন (২০) এবং একই গ্রামের আবু জাফরের ছেলে কবির হোসেন (২৮)। শুক্রবার বালিথুবা পূর্ব ইউনিয়নের সানকিসাইর এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ আলমগীর সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মানকিসাইর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। তাদেরকে তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ্ জানান, দুইজনকে মাদকসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।