রাজরাজেশ্বরে চেয়ারম্যান প্রার্থী সোলাইমান মাঝির গণসংযোগ

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সোলাইমান ভুট্টু মাঝি ব্যাপক গণসংযোগ ও শোডাউন করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজরাজেশ্বর ইউনিয়নের বেপারী বাজার, দেওয়ান বাজার, মোল্লা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন দুর্গম ও প্রত্যন্ত এলাকায় তিনি গণসংযোগ করেন। এসময় বিভিন্ন স্থানে পথসভা, সৌজন্য সাক্ষাৎ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সোলাইমান ভুট্টু মাঝি। তার সমর্থকদের দাবি, তৃণমূল পর্যায়ে তার ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে। এসময় তাকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সোলাইমান ভুট্টু মাঝি রাজরাজেশ্বর ইউনিয়নের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি সদর উপজেলা বিএনপির সদস্য এবং এর আগে প্রবাসী কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

তার গণসংযোগ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা অংশ নেন এবং তার প্রতি সমর্থন জানান।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল প্রধানীয়া, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর মাঝি, উপদেষ্টা হাবিব সরকার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক ভুইয়া, সহ-সভাপতি মফিজুল শিকদার, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বেপারী, যুবদলের জামাল দেওয়ান, মিয়াজ উদ্দিন দেওয়ান, মানশরিফ বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রমজান আলী প্রধানীয়া, সাংগঠনিক সম্পাদক মুকবুল হোসেন, সহ-সভাপতি বাদশা খান, প্রচার সম্পাদক ফারুক হোসেন, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মনির মিঝি, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোকন মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বকাউল, যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন হাওলাদার ও আনোয়ার ঢালি।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য তৈয়ব আলী, সাদ্দাম গাজী, শাহপরান মিজি, রিয়াজ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম বেপারী, সাধারণ সম্পাদক সেহেল ঢালীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গণসংযোগকালে সোলাইমান ভুট্টু মাঝি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন।