স্টাফ রিপোর্টার, চাঁদপুর:
চাঁদপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য নাজমুছ শাহাদাত তালুকদার মারা গেছেন। মঙ্গলবার রাত ১২টায় ঢাকায় একটি হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । শাহাদাত তালুকদারের পরিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
তিনি চাঁদপুর সদর উপজেলার ছোট সুন্দর গ্রামের বাসিন্দা।
শাহাদাত তালুকদারকে আজ বুধবার দুপুর ২.৩০টায় তার গ্রামের বাড়িতে জানাযা অনুষ্ঠিত হবে।
শাহাদাত তালুকদার চাঁদপুরের বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন সংবাদিকতা করেন।


