প্রেস বিজ্ঞপ্তি :
পাইপ লাইনে সংস্কার কাজ করায় আজ চাঁদপুরের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটবে। বিষয়টি নিশ্চিত করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানায়, চট্টগ্রাম এর আনোয়ারা এলাকায় এল এন জি লাইনে লিকেজ হওয়ায় আজকে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে । কিছু কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। তবে মেরামত কাজ চলছে। এ জন্য দ্রুত সবাইকে সকাল সকাল রান্নার কাজ সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে চাঁদপুর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।


