হাজীগঞ্জে ৪জনের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার, হাজীগঞ্জ :

 

হাজীগঞ্জ সরকারি খাদ্য গুদাম হতে ডিও এর মাধ্যমে উত্তোলন করা চাল বিতরণ না করায় ৪জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের অনুরোধক্রমে  গতকাল সোমবার মামলাটি করেন দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক  মোহাম্মদ আজগর হোসেন। মামলা (চাঁদপুরে মামলা নাম্বার ৩/৮-৭-২০২৪।

মামলাটি করা হয দন্ডবিধি, ১৮৬০-এর ৪০৯ ও ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় ।

মামলার আসামীরা হলেন, (১) গিয়াসউদ্দিন বাচ্চু (৬০), চেয়ারম্যান, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন, পিতা: মৃত মুসলিম, সাং: কাশিমপুর, চেয়ারম্যান বাড়ী, থানা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর; (২) আমির মুন্সি (৫০), ইউপি সদস্য, ৬ নং ওয়ার্ড, ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন, পিতা: মৃত আব্দুস সামাদ মুন্সী, সাং: কাশিমপুর, থানা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর; (৩) আবুল খায়ের কালু (৬০), পিতা: মৃত সুজ্জত আলী, সাং: দেশগাঁও, পূর্ব আটিয়া বাড়ী, ০৭ নং ওয়ার্ড, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন, থানা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর এবং (৪) মোঃ জাহাঙ্গীর হোসেন (৫৫), পিতা: মৃত লিয়াকত আলী, সাং-দেশগাঁও, মাইজের বাড়ী, ০৮নং ওয়ার্ড, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন, থানা: হাজীগঞ্জ, জেলা: চাঁদপুর।

চাঁদপুর দুদক কার্যালয় সূত্র জানায়, চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন এর বিভিন্ন সরকারি প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত খাদ্যশস্য (চাল) বিভিন্ন সময়ে হাজীগঞ্জ সরকারি খাদ্য গুদাম হতে ডিও এর মাধ্যমে বিভিন্ন সময় উত্তোলন করে। কিন্তু যথাযথভাবে কার্যসম্পাদন না করে কিংবা সুবিধাভোগীদের মধ্যে বিতরণ না করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখে।

অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে পরস্পরের সহযোগিতায় ৮২ বস্তা সরকারি খাদ্য শস্য (চালের বস্তা) অর্থাৎ (৮২*৩০)=২৪৬০ কেজি চাল (যার আনুমানিক মূল্য ১,৩৫,৩০০/-টাকা) আত্মসাৎ করার অভিযোগ উঠে।

তারই প্রেক্ষিতে মামলাটি দায়ের করা হয়।