চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-২ 

হাসান আল মামুন, স্টাফ রিপোর্টার, হাইমচর :
চাঁদপুরের হরিনাঘাট এলাকায় মোটরসাইকেল পিছলে পড়ে সিএনজির চাকায় পিষ্ট হয়ে সাইফুল ইসলাম  ও মেহেদী হাসান শাহীন নামে নামে দুই যুবক নিহত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার হরিনাঘাট এলাকার জব্বর ঢালী রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল হাইমচর উপজেলার নয়ানি লক্ষ্মীপুর এলাকার দীনু মিয়ার ছেলে। স্থানীয় নজরুল ইসলামের ছেলে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ছাত্র মোঃ শাহীন খান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মোটরসাইকেল জুড়ে দুই বন্ধু চাঁদপুর থেকে নিজ বাড়ি হাইমচর যাচ্ছিলেন। পথিমধ্যে জব্বর ঢালী মোড়ে পৌঁছলে মোটরসাইকেলের চাকা পিছলে তারা রাস্তায় পড়ে যায়।
এসময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয় তারা। পরে স্থানীয় দ্রুত তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করলে দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শাহীন ঢাকা যাওয়ার পথেই মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।