স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জে ৬ গুণী শিক্ষক ও একটি প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো পেশা রক্ষা, মর্যাদার উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর’ এই স্লোগানে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে আলীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভা গিয়ে শেষ হয়।
উপেজলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রতিষ্ঠানের মধ্যে অধ্যক্ষ মোহাম্মদ মুজাম্মেল হুসাইন, সিনিয়র শিক্ষক মুহাম্মদ আনিছুর রহমান মজুমদার, সহকারী শিক্ষক মো. শরীফুল ইসলাম সংবর্ধনা দেওয়া হয়।
সহকারী শিক্ষক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরি ও জাহিদ হাসানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রাথমিকের মধ্যে প্রধান শিক্ষক মো. তুহিন হায়দার শিশির, সহকারী শিক্ষক নাছিমা বেগম ও কাজী কামরুন্নাহার এবং এসএসসিতে শতভাগ পাশ প্রতিষ্ঠান হিসেবে রামচন্দ্রপুর ভুঞা একাডেমিকে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোওয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান পাটোওয়ারী।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. মনিরুল হক পাটওয়ারী, মো. আবু ছাইদ, মাও.মো.আনিছুর রহমান, মাও.মো.মিজানুর রহমান, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মো. ইসমাইল হোসেন সরদার ও মো. তুহিন হায়দার শিশির প্রমুখ। বক্তব্য শেষে গুনি শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, অধ্যক্ষ মাও. মো.নাজিম উদ্দীন ও গীতা থেকে পাঠ করেন, সহকারী শিক্ষক রতন চন্দ্র। এরপর প্রয়াত শিক্ষকদের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এসময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পুসহ অন্যান্য অতিথিবৃন্দ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।


