স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ বাদশা মিয়া।
দলীয় ফরম জমা ও ৫ নং ওয়ার্ড ঈদগা বাজারে গণসংযোগ করেছেন। ভোটারদের সাথে কৌশল বিনিময় করেন। ৬ই’অক্টোবর মঙ্গলবার বিকালে ৫ নং ওয়ার্ড ইদগা বাজারে গণসংযোগের পাকে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া।
ইব্রাহিমপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী বাদশা মিয়া জানান, অতীতেও আমি চেয়ারম্যান প্রার্থী ছিলাম, সেই নির্বাচনে সিনিয়রকে সমর্থন জানিয়ে সরে যাই। এবারের নির্বাচনে দলীয় সমর্থন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবো। তাই দলীয় সমর্থনে আমি পরিপূর্ণ আশাবাদী।
এসময় উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা শুরুজ মিয়া চৌকিদার, সিনিয়র সহসভাপতি আতিক রাঁড়ি, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ গাজী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিল্লাল চকিদার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাবু কবিরাজ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ইমাম শেখ, ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মিজান শেখ, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জুলহাস দেওয়ান, বিএনপি নেতা মোঃ শামছু ভুঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।


