স্টাফ রিপোর্টার
গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি এচগঝ কর্মপরিকল্পনার আওতায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চিকাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুম প্রাঙ্গণে জেলা তথ্য অফিস, চাঁদপুরের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার রহিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ম্যানেজার, গ্রাম আদালত, চাঁদপুর মমতাজ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদ্দিন।
সমাবেশে বক্তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধ জাগ্রত করা, গুজব ও অপতথ্য প্রতিরোধ, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম ও তথ্য অধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সমাবেশে নারী ও পুরুষসহ প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন।


