হাজীগঞ্জ পূজা উদযাপন কমিটির সাথে ওসির মত বিনিময়

স্টাফ রিপোর্টার

হাজীগঞ্জ উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় করেন হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলম ভূইয়া।

শুক্রবার( ৯ অক্টোবর) হাজীগঞ্জ থানায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দূর্গা পূজার আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক , সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বিশ্বজিৎ সাহা বিশু, অর্পণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু।