স্টাফ রিপোর্টার
শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সমাজ–সচেতনতার বোধ গড়ে তোলার মাধ্যমে সমাজে ধর্ম, বর্ণ ও জাতিগত বিভাজনের মানুষদের একত্র করা জরুরি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা আদিবাসী, যেই হোক, প্রত্যেকেই একই সমাজের সদস্য, একই দেশের নাগরিক—যদি এই উপলব্ধি জাগে সবার মাঝে যে সবাই মিলে সমস্যার সমাধান করতে হবে এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে, তবে কাজ এগোবে। এ জন্য অহিংস উদ্যোগ দরকার।
আমরা আপনাদের পাশে আছি থাকবো, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতায় এবারো শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা সার্বিক সহযোগিতায় থাকবে। দুর্গা পূজা-২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে হাজীগঞ্জে পূজা উদ্যাপন পরিষদ ও বিভিন্ন পূজা মণ্ডপ কমিটিসহ হিন্দু ধর্মালম্বীদের সাথে মতবিনিময় ও অনুদান প্রদানকালে এসব কথা বলেন, চাঁদপুর -৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদ সদস্য মমিনুল হক ।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৬) সকালে সোনাইমুড়িতে এমপির নিজস্ব কার্যালয়ে উপজেলা ও পৌর পূজা উদ্যাপন পরিষদ, উপজেলার ২৯টি পূজামণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকগনের অংশ গ্রহণে মতবিনিময় সভা শেষে সকল কমিটির হাতে অনুদানের নগদ টাকা তুলে দেন তিনি।
এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক ও সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. নরেশ রায় ও সাধারণ সম্পাদক শ্যামল সাহা, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সঞ্জয় কর্মকার, সহ সভাপতি বিশ্বজিৎ সাহা বিশু, অর্পণ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা মনা, সুখেন্দু নারায়ণ রায় চৌধুরি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু,দপ্তর সম্পাদক সুজন দাস প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারীর, যুগ্মআহবায়ক ও মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সরোয়ার হোসেন ভুলু মুন্সী প্রমুখ।


