চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানের ১০ দিন –নৌ পুলিশের কব্জায় ২৯৩ জেলে ॥ জব্দ ৬৫ নৌকা

স্টাফ রিপোর্টার

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে চাঁদপুরে গত ১০ দিনে ২৯৩ জনকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬ লাখ ৩৯ হাজার ৪৬৫ মিটার অবৈধ জাল, ৫৪৬ কেজি মাছ এবং ৬৫টি নৌকা জব্দ করা হয়েছে। নৌ পুলিশ চাঁদপুরের তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৪৪টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ৫৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্টের মাধ্যমে ৬১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৩৯ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মাছ ধরা, পরিবহন ও বিক্রির বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

সৈয়দ মুশফিকুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় আমরা সবসময় তৎপর রয়েছি। আগামী ১২দিন এ তৎপরতা অব্যাহত রেখে কর্মসূচি সফল করতে চেষ্টা করছি।