স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদরে ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নে গণসংযোগ ও প্রচার-প্রচারণা করছেন চেয়ারম্যান প্রার্থী চাঁন মিয়া চৌকিদার। তিনি ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সম্মানিত সদস্য। এছাড়াও রাজনৈতিক ও সামাজিকভাবে ইব্রাহিমপুর ইউনিয়নে তার ব্যাপক গুরুত্ব রয়েছে।সোমবার বিকেলে ইব্রাহিমপুর ইউনিয়নের বাজারে ব্যবসায়ী পথচারী ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনি গণসংযোগ করেন। তিনি বিএনপি’র দলীয় মনোনয়ন পেতে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগে তার ডাকে সাড়া দিয়ে উপস্থিত ভোটার গণ তাকে সমর্থন করেন।
এ সময় চান মিয়া চৌকিদার সকলের উদ্দেশ্যে বলেন, আমি দীর্ঘদিন এই ইউনিয়নে বিএনপি’র নেতৃত্ব দিয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি। দুঃসময়ের দলকে আগলে রাখতে গিয়ে আমি অর্থনৈতিক ও পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । আমার এই দেখ কে মূল্যায়ন করে দল আমাকে মনোনীত করবেন এটাই প্রত্যাশা করছি। এই আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাই জাকির মনোনীত করে আমরা সকলে তার জন্য কাজ করবো।


