সদর ও হাইমচরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি মানিক

স্টাফ রিপোর্টার

সনাতনীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্ভীক নিয়ে পালন করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। কখনো চাঁদপুর সদর কখনো বা হাইচর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ছুটে চলছেন তিনি সহ তার নেতাকর্মীরা। এছাড়াও চাঁদপুর পৌর বিএনপি সদর উপজেলা বিএনপি ও হাইমচর উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রশাসনের পাশাপাশি সহযোগিতা করে আসছেন। যাতে করে হিন্দু ধর্মাবলম্বীরা তাদের উৎসব নির্ভীক নিয়ে পালন করতে পারেন।

সোমবার সন্ধ্যায় স্ত্রী সন্তানকে নিয়ে চাঁদপুর পুরান বাজারের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এসময় তিনি আগত দর্শনার্থী ও আয়োজক কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও কর্তব্যরত নেতাকর্মীদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।