কচুয়ার আটমোর সপ্রাবির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার

কচুয়া উপজেলার ৯ নম্বর আটমোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. সোহেল মিয়াজী (ফারুক) এবং কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ের মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি মো. সোহেল মিয়াজী (ফারুক)। সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বাহা উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অনুষ্ঠানের সভাপতি জ্যোৎস্না রানী দে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শহিদ উল্লাহ মাস্টার, পাথৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো.নাজমুল হোসেন পাটোয়ারী, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহসভাপতি শাহজাহান পাটোয়ারী এবং কমিটির সদস্য মোহাম্মদ নুরুজ্জামান, সাবিকুন্নাহার, ফজর আলী, মারুফ মিয়াজী, ইউসুফ পাটোয়ারী, ফাতেমা আক্তার, মর্জিনা আক্তার, মনির হোসাইন, বাবুল মিয়া ও নীলিমা আক্তার।

বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. সোহেল মিয়াজী (ফারুক) বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালনা কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।