চেয়ারম্যান সেলিম খান ও তার বড় পুত্র শান্ত খান নিহত

স্টাফ রিপোর্টার,  চাঁদপুর :

চাঁদপুরের লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আলোচিত ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সেলিম খান ও তার বড় ছেলে (নায়ক) শান্ত খানকে পিটিয়ে হত্যা করেছে আন্দোলনকারীরা।

গতকাল সোমবার (০৫ আগষ্ট) সন্ধ্যার পর পুরো এলাকায় এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার বাঘড়া বাজার সিএনজি স্টান্ডে তাদেরকে গণধোলাই দেওয়া হয়। সেখানেই তার মৃত্যবরণ করেছে বলে নিশ্চিত করেছে এলাকাবাসী। জানা যায়, বাড়ি থেকে পালানোর সময় পিছনথেকে লোকজন দাওয়া করলে বালিয়া বাজারের ফরক্কাবাদ বাজারে তাকে আটকের চেষ্টা করলে চেয়ারম্যান সেলিম খানের সাথে থাকা অস্ত্র দিয়ে গুলি করেন। পরে বাঘড়া বাজারে তাদের ২জনকে আটক করে স্থানীয় জনতা তাদের পিটিয়ে হত্যা করে জানান যায়। এবং ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে বলে জানান এলাকাবাসী।