চাঁবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, চাঁদপুর :

 

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য ড. মো. নাসিম আখতারের পদত্যাগ দাবি করেছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে শহরের খলিসাডুলি এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে উপাচার্যের পদত্যাগ দাবি করে সাধারণ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতেও বাধা দিয়েছেন ভিসি। তিনি ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বগ্রহণ করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান উন্নতি হয়নি।

তাই এই উপাচার্যের পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা।