প্রেস বিজ্ঞপ্তি:
চাঁদপুর প্রেসক্লাব প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন চাঁদপুরের কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য, রবিউল আলম। শনিবার (১৭ আগস্ট) বিকেলে এক ভিডিও বার্তায় তিনি এই বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করে বলেন, চাঁদপুর জেলা ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে বলতেছি আপনারা ইতিমধ্যে জানেন আমাদের প্রেসক্লাবের সংস্কারের বিভিন্ন কাজের বিষয়ে আমাদের যে জার্নালিলস্ট টিম আছে সেখানে সদস্য ৭৬ সদস্য বিশিষ্ট। আমাদের ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কয়েকজন সদস্য মানববন্ধন করে, বিভিন্ন কাজ করে যার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই। এর প্রেক্ষিতে প্রেসক্লাব সভাপতি সাধারণ সম্পাদক ও কমিটির সদস্যবৃন্দদের সাথে লিখিত ও মৌখিক আলোচনা সভা হয়। সেখানে আমরা চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দায়ের করি। অভিযোগের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তে আমরা উপস্থিত ছাত্র-ছাত্রীরা স্বাক্ষর করে অনুমোদন দেই। সভাপতি এবং সাধারণ সম্পাদক তা রিসিভ করেন। এই মুহূর্তে আমাদের অভিযোগের বাইরে আরেকটি পক্ষ অন্য একটি অভিযোগ দায়ের করে বলার চেষ্টা করছে, এটা ছাত্ররা দিয়েছে। এটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। আমরা ছাত্ররা এমন কোন অভিযোগ দেইনি। আমরা ছাত্ররা এমন কোন অভিযোগ দেইনি। আমাদের অভিযোগপত্র একটি। সেখানে আমাদের ছাত্রদের স্বাক্ষর এবং স্মারক নাম্বার আছে। আর যেটাতে আমাদের স্বাক্ষর নেই ও স্মারক নাম্বার নেই এটি হচ্ছে মিথ্যা। এটি হচ্ছে তৃতীয় পক্ষ কাজ। আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা এটার প্রতি তৎপর থাকেন। আমরা এটাকে সমর্থন করি না। আমরা এটার বিরুদ্ধে। আমরা বৈষম্য তৈরি করতে চাই না আমরা বৈষম্যের বিরুদ্ধে। নৈতিকতা এবং প্রেসক্লাবের আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ও প্রেসক্লাব কিভাবে পরিচালিত হবে এটা আপনারাই সিদ্ধান্ত নিবেন। তাছাড়া আমাদের প্রস্তাবে নেতৃবৃন্দ যারা ছিলেন তারা জানিয়েছেন আমাদের শিক্ষার্থীদের একটা মনিটরিং টিম প্রেসক্লাবের সাথে কাজ করার সুযোগ থাকবে। বিভিন্ন দিক আলোচনা ও সমালোচনা করার সুযোগ পাবে। আমাদের পক্ষ থেকে কোন সমস্যা নেই। আমরা আপনাদের পাশে আছি। আপনারাও আমাদের পাশে আছেন। আমাদের যে অভিযোগটি দেওয়া আছে তা আমাদের স্বাক্ষর ও স্মারক নাম্বার সম্বলিত। আমাদের স্বাক্ষর ও স্মারক নাম্বার ছাড়া যে অভিযোগটি আছে তা মিথ্যা। আপনারা তা প্রত্যাখ্যান করবেন। সবাইকে ধন্যবাদ।


