চাঁদপুর আবহাওয়া অফিস তথ্য মতে ১ আগস্ট হতে ২৮ আগস্ট (বিকাল ০৩ ঘটিকা) পর্যন্ত চাঁদপুর জেলায় সর্বমোট ৭১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মূলত এই বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতা এবং পার্শ্ববর্তী জেলা কুমিল্লা ও লক্ষ্মীপুর বন্যা কবলিত হওয়ায় ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে ফসলের এই ক্ষতির সৃষ্টি হয়।
কৃষি অধিদপ্তরের তথ্য মতে, এ সময় জেলায় আবাদী ফসলের মধ্যে রয়েছে আউশ আবাদ, রোপা আমন বীজতলা , আমন আবাদ, শাকসবজি, পান, আখ ও বোনা আমন।
জেলায় আউশ আবাদ হয়েছে ১১ হাজার ৬শ হেক্টর জমিতে। বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে ৭৩৮৪ হেক্টর জমির ফসল। এরমধ্যে সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪৭৭ হেক্টর জমির ফসল। যা চাষকৃত ফসলের ২০ ভাগ। আংশিক ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ৫৯০৭ হেক্টর। আংশিক ক্ষতি পরিমাণ মোট ফসলের ১০ ভাগ। আংশিক ক্ষতি সম্পন্ন ক্ষতিতে রূপান্তর হতে পারে ৫৯১ হেক্টর। মোট ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ২০৬৮ হেক্টর। মোট ফসলের জমির উপর ক্ষতির শতকরা হার ১৮ ভাগ। ফসল উৎপাদনে ক্ষতির পরিমাণ ৬১২১ মেট্রিক টন। যা টাকার অঙ্কে ২৭ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১৪৬০০ জন।
রোপা আমন বীজতলা তৈরি হয়েছে ১৪৪৬ হেক্টর জমিতে। বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে ১২৪৪ হেক্টর জমির ফসল। এরমধ্যে সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৮২ হেক্টর জমির ফসল। যা চাষকৃত ফসলের ৩০ ভাগ। আংশিক ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ৬১৭ হেক্টর। আংশিক ক্ষতি পরিমাণ মোট ফসলের ৭ ভাগ। আংশিক ক্ষতি সম্পন্ন ক্ষতিতে রূপান্তর হতে পারে ৪৩ হেক্টর। মোট ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ৩০৮ হেক্টর। মোট ফসলের জমির উপর ক্ষতির শতকরা হার ২১ ভাগ। ফসল উৎপাদনে ক্ষতির পরিমাণ শূন্য মেট্রিক টন। যা টাকার অঙ্কে ৪ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার ৬শ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১২৩২০ জন।
আমন আবাদ হয়েছে ৪০৫৩ হেক্টর জমিতে। বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে ৪০৫৩ হেক্টর জমির ফসল। এরমধ্যে সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭৮৫ হেক্টর জমির ফসল। যা চাষকৃত ফসলের ৭০ ভাগ। আংশিক ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ৫৩৫ হেক্টর। আংশিক ক্ষতি পরিমাণ মোট ফসলের ৩৩ ভাগ। আংশিক ক্ষতি সম্পন্ন ক্ষতিতে রূপান্তর হতে পারে ১৭৮ হেক্টর। মোট ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ১৪২৮ হেক্টর। মোট ফসলের জমির উপর ক্ষতির শতকরা হার ৩৫ ভাগ। ফসল উৎপাদনে ক্ষতির পরিমাণ ৪১৪১ মেট্রিক টন। যা টাকার অঙ্কে ১৮ কোটি ৬৩ লাখ ৪৫ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১০৭১০ জন।
জেলার শাকসবজি আবাদ হয়েছে ১৩৮১ হেক্টর জমিতে। বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে ১৩৮১ হেক্টর জমির ফসল। এরমধ্যে সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ৯২২ হেক্টর জমির ফসল। যা চাষকৃত ফসলের ৪০ ভাগ। আংশিক ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ৫৫৩ হেক্টর। আংশিক ক্ষতি পরিমাণ মোট ফসলের ২৫ ভাগ। আংশিক ক্ষতি সম্পন্ন ক্ষতিতে রূপান্তর হতে পারে ১৩৮ হেক্টর। মোট ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ৫০৭ হেক্টর। মোট ফসলের জমির উপর ক্ষতির শতকরা হার ৩৭ ভাগ। ফসল উৎপাদনে ক্ষতির পরিমাণ ৭৬০৫ মেট্রিক টন। যা টাকার অঙ্কে ২২ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৭৬২০ জন।
রোপা আমন বীজতলা তৈরি হয়েছে ১৪৪৬ হেক্টর জমিতে। বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে ১২৪৪ হেক্টর জমির ফসল। এরমধ্যে সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৮২ হেক্টর জমির ফসল। যা চাষকৃত ফসলের ৩০ ভাগ। আংশিক ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ৬১৭ হেক্টর। আংশিক ক্ষতি পরিমাণ মোট ফসলের ৭ ভাগ। আংশিক ক্ষতি সম্পন্ন ক্ষতিতে রূপান্তর হতে পারে ৪৩ হেক্টর। মোট ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ৩০৮ হেক্টর। মোট ফসলের জমির উপর ক্ষতির শতকরা হার ২১ ভাগ। ফসল উৎপাদনে ক্ষতির পরিমাণ শূন্য মেট্রিক টন। যা টাকার অঙ্কে ৪ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার ৬শ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১২৩২০ জন।
জেলায় পান আবাদ হয়েছে ২৩৫ হেক্টর জমিতে। বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে ২৩৫ হেক্টর জমির ফসল। এরমধ্যে সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ৯০ হেক্টর জমির ফসল। আংশিক ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ৯০ হেক্টর। আংশিক ক্ষতি পরিমাণ মোট ফসলের ১০ ভাগ। আংশিক ক্ষতি সম্পন্ন ক্ষতিতে রূপান্তর হতে পারে ৯ হেক্টর। মোট ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ৯ হেক্টর। মোট ফসলের জমির উপর ক্ষতির শতকরা হার ৪ ভাগ। ফসল উৎপাদনে ক্ষতির পরিমাণ ৬৩ মেট্রিক টন। যা টাকার অঙ্কে ৩ কোটি ৭৮ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১০৮ জন।
জেলায় আখ চাষ হয়েছে ৬৩৫ হেক্টর জমিতে। বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে ৪৭৭ হেক্টর জমির ফসল। এরমধ্যে সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ১২৮ হেক্টর জমির ফসল। যা চাষকৃত ফসলের শূন্য ভাগ। আংশিক ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ১২৮ হেক্টর। আংশিক ক্ষতি পরিমাণ মোট ফসলের ১০ ভাগ। আংশিক ক্ষতি সম্পন্ন ক্ষতিতে রূপান্তর হতে পারে ১৩ হেক্টর। মোট ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ১৩ হেক্টর। মোট ফসলের জমির উপর ক্ষতির শতকরা হার ৩ ভাগ। ফসল উৎপাদনে ক্ষতির পরিমাণ ৭৮০ মেট্রিক টন। যা টাকার অঙ্কে ১২ কোটি ৯০ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ৯৯ জন।
বোনা আমন আছে ১৩২৮৫ হেক্টর জমিতে। বন্যা ও জলাবদ্ধতায় আক্রান্ত হয়েছে ১৩২৮৫ হেক্টর জমির ফসল। এরমধ্যে সম্পূর্ণ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে ৭৭৬ হেক্টর জমির ফসল। যা চাষকৃত ফসলের শূন্য ভাগ। আংশিক ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ৭৭৬ হেক্টর। আংশিক ক্ষতি পরিমাণ মোট ফসলের ৫ ভাগ। আংশিক ক্ষতি সম্পন্ন ক্ষতিতে রূপান্তর হতে পারে ৩৯ হেক্টর। মোট ক্ষতিগ্রস্ত ফসলে জমির পরিমাণ ৩৯ হেক্টর। মোট ফসলের জমির উপর ক্ষতির শতকরা হার শূন্য ভাগ। ফসল উৎপাদনে ক্ষতির পরিমাণ ৪৩ মেট্রিক টন। যা টাকার অঙ্কে ১৯ লাখ ৩৫ হাজার টাকা। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা ১২৭ জন।
চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শাফায়েত আহমেদ সিদ্দিকী জানান, কৃষি খাতে বর্তমানে প্রতি যে হিসেব নিরূপণ করা হয়েছে তা প্রাথমিক। পানি কমে গেলে পুরোপুরি ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে। তবে আরো কিছুদিন এভাবে জলাবদ্ধতা থাকলে ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে প্রেরণ করা হচ্ছে। আমরা কৃষকের দাবি সরকারি প্রণোদনা দেওয়ার বিষয়ে উল্লেখ করেছি মন্ত্রণালয়ের চিঠিতে। যদি মন্ত্রণালয় বরাদ্দ দেয় তবে কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে।


