মিয়াজী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

মো: মাসুদ রানা:

চাঁদপুরের কচুয়া উপজেলার মেঘদাইর মিয়াজী ফাউন্ডেশনের উদ্যোগে শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকা ও কচুয়ার পিপলকরা বন্যার্ত পরিবারের মাঝে ত্রান উপহার সামগ্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মেঘদাইর দক্ষিন পাড়া এলাকা থেকে  ফাউন্ডেশনের সদস্যরা ত্রান সামগ্রী নিয়ে যাত্রা শুরু করেন।

পরে দোয়া ও মিলাদের মাধ্যমে যাত্রার শুভ সূচনা করা হয। মিয়াজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. আবুল কালাম আজাদের উদ্যোগ ও মো. সোহেল আহম্মেদ রানার সার্বিক পরিচালনায় বিভিন্ন এলাকায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে এ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

ফাউন্ডেশনের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বন্যাকবলিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রান পৌছে দেন। তাছাড়া বিপর্যস্ত মানুষদের এই দুর্যোগ মোকাবেলায় সবসময় পাশে থাকার জন্য অঙ্গিকারবদ্ধ ও ত্রাণ সহায়তা অব্যাহত রাখবে বলে জানান ফাউন্ডেশনের নেতাকর্মীরা।

মিয়াজী ফাউন্ডেশন ২০১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড করে আসছে। বিশেষ করে গরীব মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা,অস্বচ্ছল পরিবারকে খাদ্য সহায়তা,মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড যাচ্ছে এ ফাউন্ডেশন। ভবিষ্যতে ভালো কাজ ও অসহায় মানুষের পাশে থাকবেন বলেও জানান তারা।