স্টাফ রিপোর্টার:
ব্যক্তিগত নিরাপত্তায় নেওয়া আগ্নেয়াস্ত্র জমা দিতে জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি । এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল হাসান ২৫ আগস্ট একটি গণ বিজ্ঞপ্তি জারি করেন ।
স্থগিতকৃত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে লাইসেন্স গ্রহীতার স্থায়ী ঠিকানার থানায় অথবা বর্তমান বসবাসের ঠিকানার নিকটস্থ থানায় লাইসেন্স গ্রহীতা নিজে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা প্রদান করতে বলা হয় বিজ্ঞপ্তিতে।
গণবিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, এতদ্বারা সশ্লিষ্ট সকলকে জানানো যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ২৫ আগস্ট ২০২৪ তারিখের ৪৪.০০.০০০০. 077.21,025,2021-3৩০ নম্বর স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে বিগত ০৬ জানুয়ারি ২০০৯ হতে ০৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত চাঁদপুর জেলা ম্যাজিস্ট্রেসি হতে ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্র লাইসেন্স (কর্মরত সামরিক-অসামরিক কর্মকর্তা ব্যতীত) স্থগিত করা হয়েছে।
স্থগিতকৃত লাইসেন্সভুক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ আগামী ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে লাইসেন্স গ্রহীতার স্থায়ী ঠিকানার থানায় অথবা বর্তমান বসবাসের ঠিকানার নিকটস্থ থানায় লাইসেন্স গ্রহীতা নিজে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা প্রদান করবেন। উক্ত তারিখের মধ্যে অস্ত্র, গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে।
ইতোমধ্যে যাদের আগ্নেয়াস্ত্র থানা, জেলা ট্রেজারী ও আর্মস ডিলারদের নিকট জমা রাখা আছে; তাদের ক্ষেত্রে অস্ত্র জমাদানের বিষয়টি প্রযোজ্য হবে না।


