ফরিদগঞ্জে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি পোনা মাছ 

শামীম হাসান:
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ফরিদগঞ্জ বাজারের ফরিদগঞ্জ পৌরসভার সমুখে বিভিন্ন জাতের পোনা মাছ নিয়ে বসে থাকতে দেখা যায় কয়েকজন মাছ ব্যাবসায়ীদের। বিভিন্ন প্রজাতির এসব  পোনামাছের প্রতিকেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়৷ যার প্রতি কেজিতে পাওয়া যাচ্ছে ২৫ থেকে ৩০ টি পোনা মাছ ।

এসব পোনা মাছ বিক্রির সময় কথা হয় মাছ বিক্রেতাদের সাথে। তারা জানান, বন্যার পানি ক্রমাগত কমার পর থেকে বিভিন্ন মাছ চাষের চর থেকে বেরিয়ে আসা পোনা মাছগুলো প্রচুর পরিমানে ধরা পড়ছে। পানি কমে যাওয়ার কারনে পুকুর ও খালে জাল ফেললেই বা বিভিন্ন স্থানের ব্যালের জালে দরা পড়ছে তেলাপিয়া, পাঙ্গাশ, রুই, কাতল, মৃগেল সহ নানা জাতের চাষের মাছের পোনাগুলো। এভাবে অবাধে বিভিন্ন জাতের পোনা মাছ ধরা পড়লে চাহিদা অনুযায়ী কমে যাবে এসব মাছ ৷ আর তাতেই আশঙ্কা করা হচ্ছে সামনের দিনগুলোতে কয়েকগুন বৃদ্ধি পাবে মাছের দাম৷