আন্দোলনে সকল শহিদদের স্মরণে রাজরাজেশ্বরে দোয়া

প্রেস বিজ্ঞপ্তি: 

বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহিদদের স্মরণে রাজরাজেশ্বর ইউনিয়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভার এ আয়োজন করেন ইসলামী ছাত্র আন্দোলন রাজরাজেশ্বর ইউনিয়ন শাখা।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুস সাত্তার বিন সাঈদ।

১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের চাঁদপুর সদর উপজেলা সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সদর উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হাসানাত, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতী ইমরান হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জুলাই আন্দোলনে গণহত্যায় সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।