মো. ফাহাদ:
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার।
গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে এএসআই মোঃ জুমায়েত হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোঃ রাজু আহম্মদকে গ্রেফতার করে। একই সময় এসআই মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাচনমেঘ এলাকা থেকে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি খোকন মুন্সী প্রঃ টুকু মুন্সীকে গ্রেফতার করে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার জানান, ২জন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা উভয়েই জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। তাদেরকে ৪ অক্টোবর শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


