হাসান আল মামুন:
“জন্ম – মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষ্যে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর সকল ১০ টায় হাইমচর উপজেলার হল রুমে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২৪ উপলক্ষ্যে রেলি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রিট (ভূমি) নিরুপম মজুমদার।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জুলফিকার আলি জুলহাস সরকার, ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আজহারুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন রনিসহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ।
এসময় সভাপতির বক্তব্যে বলেন, আপনাদের সচেতনতায় জনগন হয়রানি থেকে মুক্তি পাবে। আপনারা যখন কাজ করবেন নিখুঁত ভাবে কাজ করবেন, তাহলেই জনগণ হয়রানি থেকে মুক্ত পাবে। আমরা উপজেলা প্রশাসন থেকে আপনাদেরকে সকল ধরনের সহযোগিতা করবো। আপনারাই পারবেন একটা সঠিক সুন্দর দেশ গড়তে সহযোগিতা করতে। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের নেতৃবৃন্দ সহ ইউনিয়নের সকল সচিবগন।


