ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশুর মৃত্যু!

শামীম হাসান:

ফরিদগঞ্জ উপজেলায় ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নে ফুকুরের পানিতে পড়ে মো. ইউনুস (২) নামে শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নানার বাড়িতে খেলাধুলা করতে গিয়ে ফুকুরে পড়ে যায়। ইউনুসের নিজ বাড়ি উপজেলার মিরপুর তালুকদার বাড়ি। তাঁর বাবা ঢাকায় ব্যবসা করে।

তাঁর নানা তাফাজ্জল হোসেন পাটওয়ারী বলেন,  গত পৌরশুদিন বেড়াতে আসে, নাতি এবাড়িতে আসলে তাকে রেখে কোথায়ও যাওয়া যায়না, আমার সাথে সবসময় খেলাধুলা করে। আজও এমন হয়েছে, লুকিয়ে বাজারে গেছি। ইউনুস একটু একটু হাটা শিখছে, হটাৎ করে তাকে না পেয়ে সবাই খোজতে বের হয়। পানিতে নজর গেলে লাশ ভেসে উঠতে দেখে তাড়াতড়ি করে ফরিদগঞ্জ সদরে নিয়ে যাওয়ার সময় বুঝতে পারি নিশ্বাস নাই। আমাদের ধারণা হাসের সাথে খেলা করতে গিয়ে পানিতে পড়ে গেছে মৃত্যু হয়।