শামীম হাসান:
ফরিদগঞ্জ উপজেলার অন্যতম শিশুশিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমী থেকে এবছর শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পেয়েছে ৬ জন শিক্ষার্থী।
শহীদ লিয়াকত আলী স্মৃতি বৃত্তির ২০২৩ সালের পরিক্ষায় উপজেলা শতাধিক স্কুলের সহস্রতাধিক শিক্ষার্থীর মধ্যে ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৬ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে বৃত্তি পেয়েছে। ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ১ম শ্রেণীর ইসমাইল, ইসরাত জাহান, ২য় শ্রেণীর কে এম জাকারিয়া সামি , ৩য় শ্রেণীর সাইদুর রহমান,৪র্থ শ্রেণীর মো: মাহফুজুল ইসলাম ও ৫ম শ্রেণীর তাসফিয়া আক্তার বৃত্তিলাভ করে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোছাইন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও উপহার সামগ্রী তুলেদেন।
তাছাড়া এ বছর পাঞ্জেরী চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায়ে ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমীর বিতর্ক দল চাঁদপুর জেলা চ্যাম্পিয়নশীপ হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোছাইন ধারাবাহিক সাফল্যের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।


