দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ব্যবসায়ী; আহত-২

হাজীগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো সুপারি ব্যবসায়ী সুজন হাজীর। এঘটনা অপর দুই আরোহী আহত হয়েছেন। রোববার (১৩ অক্টোরব) বিকেলে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাকিলা বাজারের গোগরা নামক স্থানে এ ঘটনা ঘটে।
সুজন হাজী ওরফে সুজা হাজী চাঁদপুর সদর উপজেলার মাহামায়া এলাকার পূর্ব লোধেরগাঁও গ্রামের খোরশেদ হাজীর ছেলে। তিনি দুই সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী পাশের কেকে ফুডের মালিক আবু ছাইদ কুমকুম ও স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক হোসেন  জানান, ৩/৪ টি মোটর সাইকেলে করে একদল যুবক প্রচন্ড গতি নিয়ে উক্ত স্থান অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা অপর মোটর সাইকেলকটিকে (নিহত সুজন) সজোরে ধাক্কা দিলে বিকট শব্দ হয়ে সবাই সড়কে ছিটকে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেই দেখি সুজন নামের একজন মারা গেছে।
 অপর আহত ২ জনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানে হয়েছে তবে তাদের দুজনের অবস্থা আশঙ্কজনক। আহতদের বাড়ি হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় গ্রামে।
নিহতের চাচা হাসান জানান, দুই সন্তানের জনক সুজন একজন সুপারী ব্যবসায়ী।  মহামায়া বাজার থেকে সুপারি কাটার কাঁচিকে সান দেবার জন্য হাজীগঞ্জে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে মোটরইকেল দুটি জব্দ করে থানায় নিয়ে এসে রাখা হয়েছে।