নৌ পুলিশের অভিযানে ১৭ দিনে গ্রেপ্তার ২৪২

বিল্লাল ঢালী: 

চাঁদপুরের হাইমচর উপজেলার চর ভৈরবী থেকে মতলব উত্তর উপজেলার ষার্টনল পর্যন্ত ইলিশের অভয় আশ্রম। মা ইলিশ রক্ষায় এই সীমানায় মাছ ধরায় চলছে সরকারি নিষেধাজ্ঞা। ২২ দিনের এ নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১৩ অক্টোবর থেকে যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এ সময় সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে নদী থেকে মৎস্য আহরণ, ইলিশ মাছ ক্রয় বিক্রয়, পরিবহন ও মজুদ করা।

অভিযান চলাকালে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলার চেষ্টা করেছে কিছু আসাদু জেলে। নৌ পুলিশের হাতে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে অনেকে। চলতি অভিযানের ১৭তম দিন অতিবাহিত হয়েছে মঙ্গলবার (২৯ অক্টোবর)। এ পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযানে নৌ পুলিশ গ্রেপ্তার করেছে ২৪২ জন জেলেকে। সাথে জব্দ করেছে হয়েছে ৮৫ টি নৌকা, ৪৬ লক্ষ ৮১ হাজার ৬শ ১৫ মিটার জাল ও ১৬শ ৪ কেজি ইলিশ মাছ।

গ্রেফতারকৃত জেলেদের মধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ১১৪ জন জেলেকে। ১৭ জন জেলেকে দেয়া হয়েছে নগদ অর্থদণ্ড। তাদের কাছ থেকে আদায় করা হয়েছে ৭৩ হাজার টাকা। বাকী ১১১ জন জেলেকে মৎস্য আইনে মামলায় কোর্টে প্রেরন করা হয়েছে ।

চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে নদী জেলে মুক্ত রাখতে নৌ পুলিশের একটি থানা ও ৫টি ফাঁড়ি কাজ করছে। এরমধ্যে নৌ থানার অভিযানে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১শ ২৯ জন জেলে। অভিযানের জব্দ করা হয়েছে ১১ লক্ষ ৭০ হাজার ৮শ মিটার জাল, ৩৯ টি নৌকা ও ৫শ ২৪ কেজি মাছ। গ্রেফতারকৃত জেলেদের সাজা প্রদানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ৭ টি। মাৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে ১০টি।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৮ জন জেলে। অভিযানের জব্দ করা হয়েছে ৯ লক্ষ ২ হাজার ৮শ ১৫ মিটার জাল, ১০ টি নৌকা ও ৩শ ৪৭ কেজি মাছ। গ্রেফতারকৃত জেলেদের সাজা প্রদানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ৫ টি। মাৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে ৪ টি। এ থানায় অভিযানে পুলিশের উপর আক্রমণ করে জেলেরা। এতে জেলেদের বিরুদ্ধে ১টি মামলা দায়ের করা হয়েছে।

আলুর বাজার নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৫ জন জেলে। অভিযানের জব্দ করা হয়েছে ৫ লক্ষ ৪৭ হাজার ১শ মিটার জাল, ৪ টি নৌকা ও ২শ ৫৪ কেজি মাছ। গ্রেফতারকৃত জেলেদের সাজা প্রদানে মাৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে ৪ টি।

নীল কমল নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২৪ জন জেলে। অভিযানের জব্দ করা হয়েছে ৯ লক্ষ ৪ হাজার ৫শ মিটার জাল, ১৫ টি নৌকা ও ১শ ৪৫ কেজি মাছ। গ্রেফতারকৃত জেলেদের সাজা প্রদানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ৩ টি। মাৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে ৫ টি।

হরিণাঘাট নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৩০ জন জেলে। অভিযানের জব্দ করা হয়েছে ৬ লক্ষ ৮৩ হাজার ৮শ মিটার জাল, ১৫ টি নৌকা ও ৩শ ৩৪ কেজি মাছ। গ্রেফতারকৃত জেলেদের সাজা প্রদানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ৪ টি। মাৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে ৩ টি।

বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৬ জন জেলে। অভিযানের জব্দ করা হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৬শ মিটার জাল, ২ টি নৌকা। গ্রেফতারকৃত জেলেদের সাজা প্রদানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১ টি। মাৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে ৪ টি।

মা ইলিশ রক্ষা কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় আমরা সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করছি। আমরা ইলিশের অভয় আশ্রম পদ্মা মেঘনা নদীতে যাতে জেলেরা মাছ ধরতে না পারে সেজন্য সজাগ আছি। আমরা দেখছি কিছু অসাধু জেলে মাছ ধরার চেষ্টা করছে। আমরা তাদের আইনের আওতায় আনার কাজ করছি। অভিযান যতদিন থাকবে ততদিন আমাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

(চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নে নৌ পুলিশের অভিযান চলছে মেঘনা নদীতে)