শামীম হাসান:
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মতবিনিময় করেছেন “স্বপ্নের ফরিদগঞ্জ” সংগঠনের সেচ্ছাসেবীরা।
রবিবার (৩ নভেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সাথে মতবিনিময় করেন স্বপ্নের ফরিদগঞ্জ” সংগঠনের সেচ্ছাসেবীরা। এসময় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আলোচনা সভায় সংগঠনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসার।
এদিন পরে ফরিদগঞ্জ ডিগ্রী কলেজে “স্বপ্নের ফরিদগঞ্জ” সংগঠনের একটি সেমিনারের আয়োজন করা হয়, সেমিনারে শিক্ষার্থীদের সহায়তা প্রদান ও সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ফরিদগঞ্জের শিক্ষার্থীদের জন্য কল্যাণকর যেকোন ধরনের কর্মসূচি হাতে নিয়ে আমরা শিক্ষার্থীদের পাশে দাড়াবে সংগঠনের সেচ্ছাসেবীরা


