রোস্তম আলী ডিগ্রি কলেজের সভাপতি আবুল কালাম, বিদ্যুৎসাহী বিল্লাল

মো. মাসুদ রানা:

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ গভর্নিংবডির এডহক কমিটির সভাপতি পদে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মো. আবুল কালাম আজাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ভারপ্রাপ্ত পরিদর্শক এর স্বাক্ষরিত একপত্রে তাঁকে এ কলেজের গভর্নিংবডির সভাপতি পদে অনুমোদন দেন।

এছাড়া বিদ্যুৎসাহী সদস্য হিসেবে পালাখাল মজুমদার বাড়ির অধিবাসী আলহাজ্ব আলফাজ উদ্দিন মজুমদারের সুযোগ্য সন্তান সাবেক মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. বিল্লাল হোসেন মজুমদানকে মনোনীত করা হয়। এদিকে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ গভর্নিংবডির এডহক কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক মো. আবুল কালাম আজাদ ও বিল্লাল হোসেন মজুমদারকে বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এদিকে পালাখাল গ্রামের অধিবাসী মৃত. সিরাজুল ইসলামের সুযোগ্য সন্তান আবুল কালাম আজাদ ১৯৮৪ সালে পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি পাশ করে চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে এপ্লাইড মেথমেটিকসে এমএসসি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ইউনির্ভাসিটি অফ সাইন্স এন্ড টেকনোলজি চট্টগ্রাম থেকে (ফাইনান্স) এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকে (এসবিএসি) তে সিনিয়র ম্যানেজমেন্ট হিসেবে কর্মরত আছেন। তাছাড়া তিনি পালাখাল বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা, পালাখাল-দোয়াটি ঈদগাঁ কমিটির সভাপতি সহ নানা সংগঠনের সাথে সুনামের সহিত জড়িত রয়েছেন।