পিংড়া অবনী মাস্টারের বাড়িতে হরিনাম মহাযজ্ঞ

সাগর আচার্য্য: 

চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলার পূর্ব পিংড়া স্বর্গীয় অবনী মাস্টারের বাড়ির শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি ও মানব কল্যাণ কামনায় এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসপূর্ণিমা উপলক্ষে ১২১তম সর্বজনীন বাৎসরিক মহোৎসব ও হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শ্রীমদ্ভাগবত পাঠের মধ্যে দিয়ে শুরু হবে এই অনুষ্ঠান। শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের রাসপূর্ণিমা পূজা, যজ্ঞ ও শ্রীমদ্ভাগবত পাঠ এবং অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস। শ্রীমদ্ভাগবত পাঠ করবেন শ্রী সুধাংশু সরকার কানাই।

শনিবার (১৬ নভেম্বর) অরুণোদয় হইতে হরিনাম সংকীর্তন আরম্ভ। রবিবার (১৭ নভেম্বর) হরিনাম সংকীর্তন চলাকালীন সময় দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগ, ভোগআরতি অন্তে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ এবং অরুণোদয় হরিনাম সংকীর্তন সমাপ্তির মাধ্যমে শেষ হবে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠান।

অনুষ্ঠানে শ্রীনাম সুধা পরিবেশনায় থাকবেন গৌর নিতাই সম্প্রদায় (ভোলা), গোপাল সংঘ সম্প্রদায় (সিলেট), মা সুভদ্রা সম্প্রদায় (ভোলা), জগদানন্দ সম্প্রদায় ( পিরোজপুর) এবং স্থানীয় শ্রী গৌর হরি সম্প্রদায় কীর্তনীয়া দল।

পূর্ব পিংড়া রাস পূর্ণিমা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়, কলিহত জীবের দুঃখমোচন ও শান্তি অর্জনের একমাত্র উপায় হলো হরিনাম সংকীর্তন। তাই জীব ও জগৎ রক্ষার্থে আমাদের ঐতিহ্যবাহী শ্রী শ্রী হরি

মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী মহাপ্রভুর ভোগআরতি অন্তে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।

এতদুপলক্ষে উক্ত অনুষ্ঠানে সকল সনাতন ধর্মাবলম্বী ভক্তদের উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার আমন্ত্রণ জানান কমিটির সকল সদস্য।