স্টাফ রিপোর্টার:
শাহরাস্তিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে গোপাল জিউ আখড়ায় আলোচনা সভা শেষে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুন।
গোপাল জিউ আখড়ার সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও শাহরাস্তি পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আক্তার হোসেন পাটোয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের সদস্য সচিব আজগর হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান রাজ।
এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক বণিক, গোপাল জিউ আখড়ার সহ-সাধারণ সম্পাদক রাখাল দাস, সাংগঠনিক সম্পাদক লিটন দেসহ উপজেলা পূজা উদযাপন ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তরা অংশগ্রহণ করেন।


