পরিদর্শনে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী

মো. জামাল হোসেন:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী।

(২২ নভেম্বর) শুক্রবার সকালে তিনি বিদ্যালয় পরিদর্শনে এসে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। তিনি তাঁর জন্মভূমি শাহরাস্তিতে এসে শিক্ষার্থীদের সাথে তাঁর শৈশবের স্মৃতি তুলে ধরেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আইসিটি বিষয়ে আলোচনা করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আইসিটি কর্মকর্তা সুবর্ণা রাণী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত, জেলা আইসিটি কর্মকর্তা সুবর্ণা রানী সরকার, উপজেলা আইসিটি কর্মকর্তা শাহজাহান মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযাদ হোসেন প্রমুখ।